ট্রেন থেকে বিদায় নিচ্ছে লোহার চেনে বাঁধা মগ, বসছে আধুনিক জেট স্প্রে

ট্রেন থেকে বিদায় নিচ্ছে লোহার চেনে বাঁধা মগ, বসছে আধুনিক জেট স্প্রে

দূরপাল্লার ট্রেনের শৌচাগারের পরিচ্ছন্নতা ও আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। শৌচাগারের অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে এবং যাত্রীদের উন্নত পরিষেবা দিতে ট্রেনের শৌচাগার থেকে লোহার চেনে বাঁধা পুরনো স্টিলের মগ ও নিচু জলের কল সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত জোনাল রেলওয়েকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

পরিবর্তে শৌচাগারগুলোতে বসানো হচ্ছে আধুনিক জেট স্প্রে। রেলের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে পরিচ্ছন্নতা বজায় রাখা অনেক সহজ হবে এবং রক্ষণাবেক্ষণের কাজেও গতি আসবে। উত্তর রেলওয়েতে ইতিমধ্যেই এই আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত দূরপাল্লার ট্রেনেই এই বিশেষ সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *