বালোচ বিদ্রোহীদের হাতে বন্দি ৭ পাক সেনা, মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে কাতর আর্জি

বালোচ বিদ্রোহীদের হাতে বন্দি ৭ পাক সেনা, মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে কাতর আর্জি

বালোচিস্তানে বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) হাতে বন্দি সাত পাকিস্তানি সেনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে সেনার পোশাক পরিহিত যুবকদের পরিচয়পত্র দেখিয়ে পাকিস্তান সরকারের কাছে নিজেদের মুক্তির জন্য কাতর আবেদন জানাতে দেখা গেছে। বন্দি জওয়ানদের দাবি, তারা সরকারিভাবে নিযুক্ত হওয়া সত্ত্বেও পাক প্রশাসন ও সেনাবাহিনী এখন তাদের পরিচয় স্বীকার করতে অস্বীকার করছে।

বিএলএ-র পক্ষ থেকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের দাবি, পাক হেফাজতে থাকা বালোচ যোদ্ধাদের মুক্তি দিলে তবেই এই সাত সেনাকে ছাড়া হবে। অন্যথায় নির্দিষ্ট সময়ের পর তাঁদের ওপর দণ্ডাদেশ কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

উত্তপ্ত এই পরিস্থিতিতে বন্দি সেনারা নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। তাঁদের মধ্যে একজন জওয়ান নিজের অসুস্থ বাবার কথা উল্লেখ করে আবেগপ্রবণ বার্তায় সেনাপ্রধান আসিম মুনিরের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই গুরুতর বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *