নির্বাচনে গাফিলতি নিয়ে রাজ্য পুলিশের এডিজিকে কড়া ধমক মুখ্য নির্বাচন কমিশনারের
March 9, 20266:21 pm

পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজরি কমিটি গঠন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল। সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তাকে কমিশনের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়।
আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনার ক্ষেত্রে কমিশন কোনো ধরনের আপস করতে রাজি নয়। বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কাজে বা ভোট প্রক্রিয়ায় কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। এই বিষয়ে রাজ্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ।