কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত ৯০
May 24, 20265:58 am

চিনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৯০ জন। উত্তর চিনের শানসি প্রদেশে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কয়লাখনিতে ২০০ জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। ফলে কয়লাখনিতে এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। তবে, সংখ্যাটা কত, তা এখনও জানা যায়নি। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।