জুলাই মাসেই সিংহ রাশিতে মহা সংযোগ, শুক্র ও কেতুর গোচরে ভাগ্য দুলছে তিন রাশির

জুলাই মাসেই সিংহ রাশিতে মহা সংযোগ, শুক্র ও কেতুর গোচরে ভাগ্য দুলছে তিন রাশির

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান পরিবর্তন বা গোচরকে মানব জীবনের সুখ-দুঃখের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। ২০২৬ সালের জুলাই মাসে গ্রহমণ্ডলে এমনই এক সংবেদনশীল ও বিরল সংযোগ ঘটতে চলেছে, যা একাধিক রাশির জীবনে বড়সড় চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। আগামী ৪ জুলাই সুখ, সমৃদ্ধি ও প্রেমের প্রতীক শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছে রহস্যময় ও ছায়া গ্রহ কেতু। ফলে সিংহ রাশিতে এই দুই বিপরীতধর্মী গ্রহের মিলন ঘটতে চলেছে।

জ্যোতিষীদের মতে, শুক্র জাগতিক সুখ ও সম্পর্কের কারক, অন্যদিকে কেতু বৈরাগ্য ও বিভ্রান্তির প্রতীক। এই দুই শক্তির মিলনের ফলে মানুষের আবেগ, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে হঠাৎ বড় ধরনের উত্থান-পতন দেখা দিতে পারে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি চরম সতর্কতার।

তিন রাশির ওপর বিরূপ প্রভাব ও সাবধানতা

এই গোচরের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে বৃষ রাশি। জুলাই মাস থেকে এদের প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে। অতিরিক্ত খরচের কারণে আর্থিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে এদের সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেহেতু এই সংযোগটি সিংহ রাশিতেই ঘটছে, তাই এই রাশির জাতক-জাতিকারা সরাসরি এর প্রভাবে পড়বেন। এই সময়ে মানসিক বিভ্রান্তি ও খিটখিটে মেজাজের কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। যেকোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি।

অন্যদিক, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি মিশ্র হলেও পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে অফিসের রাজনীতি থেকে দূরে না থাকলে ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদের কথাবার্তায় চরম সংযম বজায় রাখা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *