সকালে নয় রাতে ঘুমানোর আগে গ্রিন টি, এক কাপ জাদুকরী পানীয়ে মিলবে ম্যাজিকের মতো উপকার!

সুস্থ থাকতে এবং মেদ ঝরাতে গ্রিন টি-র জুড়ি মেলা ভার। তবে বেশিরভাগ মানুষেরই ধারণা, এই পানীয় কেবল সকালের জলখাবারে বা খালি পেটে খাওয়ার জন্য উপযুক্ত। আধুনিক পুষ্টিবিদ ও ডায়েটেশিয়ানরা এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়ে এক নতুন তথ্য সামনে এনেছেন। তাদের মতে, সকালে ঘুম থেকে উঠে নয়, বরং রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্রিন টি পান করলে শরীরের নানা জটিল সমস্যার সহজ সমাধান হতে পারে।
অনিদ্রা ও মানসিক চাপ মুক্তি
সারাদিনের কর্মব্যস্ততা এবং মানসিক ক্লান্তির পর রাতে বিছানায় গিয়েও অনেকের সময়মতো ঘুম আসে না। চিকিৎসকদের মতে, ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে এক কাপ উষ্ণ গ্রিন টি পান করলে শরীরের নার্ভাস উত্তেজনা এবং উদ্বেগ অনেকখানি প্রশমিত হয়। এটি মনকে শান্ত করে এবং সারাদিনের ক্লান্তি দূর করে গভীর ও আরামদায়ক ঘুমে সাহায্য করে। রাতে শোয়ার আগে স্মার্টফোনের স্ক্রিনে চোখ না রেখে গ্রিন টি-তে মনোনিবেশ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
খাবারের ক্রেভিং নিয়ন্ত্রণ ও ওজন হ্রাস
অনেকেরই রাতের খাবার খাওয়ার পর বা গভীর রাতে জেগে থাকার সময় টুকটাক স্ন্যাক্স, মিষ্টি কিংবা চিপস খাওয়ার একটি বদভ্যাস থাকে। এই অভ্যাসটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ডায়েটেশিয়ানরা জানাচ্ছেন, রাতের খাবারের কিছুক্ষণ পর গ্রিন টি পান করলে আসাময়ের এই খাবারের ক্রেভিং বা বাড়তি ক্ষুধা অনেকখানি কমে যায়। একই সাথে, রাতে গ্রিন টি পানের নিয়ম বজায় রাখলে রাতের খাবারের পরিমাণও আপনা থেকেই হালকা হয়ে আসে, যা পরোক্ষভাবে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
নিয়মিত রাতে গ্রিন টি পানের অভ্যাস মানুষের সামগ্রিক জীবনযাত্রায় একটি ইতিবাচক শৃঙ্খলা নিয়ে আসে। এটি একদিকে যেমন রাতের আসাময়ে কফি বা দুধ পানের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে, অন্যদিকে একটি স্বাস্থ্যকর রুটিন তৈরি করতে সাহায্য করে।