পরিচিত মহিলার চক্রান্তে ১৪ বছরের কিশোরীকে মাদক খাইয়ে গণধর্ষণ! ভয়াবহ ঘটনায় স্তব্ধ সমাজ

পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের এক ভয়াবহ ও অমানবিক ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাটি গত শনিবারের। দুপুর ১:৩০টা নাগাদ সিমরান তামাং নামে এক মহিলা, যিনি ওই কিশোরীর পরিবারের পরিচিত ছিলেন, তিনি তাকে বাইরে নিয়ে যান। অভিযোগ, তারা যে গাড়িতে ছিল, সেখানেই কৌশলে ওই কিশোরীর কোল্ড ড্রিঙ্কে মাদক ও মদ্যপ জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়। পানীয়টি পানের কিছুক্ষণ পরেই ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেলে। এরপরই দুষ্কৃতীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পাশবিক নির্যাতন চালায়।
রাস্তায় ফেলে পালায় দুষ্কৃতীরা অমানবিকতার চরম সীমা অতিক্রম করে, শনিবার রাত ১০:৩০টা নাগাদ ওই কিশোরীকে রাস্তার পাশে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পথচলতি কিছু মানুষ তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের হাতে তুলে দেন। নিজের মেয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালের আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন রয়েছে।