একুশের অবস্থান বদলে ২০২৬ নির্বাচনে কি বড় চমক দিল রাজ্য বিজেপি

একুশের অবস্থান বদলে ২০২৬ নির্বাচনে কি বড় চমক দিল রাজ্য বিজেপি

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে ভোটের দফা নিয়ে আমূল ভোলবদল করল রাজ্য বিজেপি। অতীতে ৭-৮ দফায় নির্বাচনের সওয়াল করলেও, এবার মাত্র এক বা দুই দফায় ভোট করানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে তাপস রায় ও শিশির বাজোরিয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল এই ১৮০ ডিগ্রি বদলের নেপথ্যে স্বল্প সময়ে প্রক্রিয়া সম্পন্ন করার যুক্তি দিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে অবাধ ভোটের স্বার্থে বিজেপিই দীর্ঘমেয়াদী নির্বাচনের দাবি জানিয়েছিল।

দফা কমানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও বুথ নিরাপত্তায় একগুচ্ছ কড়া প্রস্তাব দিয়েছে বিজেপি। তারা দাবি করেছে, রাজ্য পুলিশের পরিবর্তে সিএপিএফ-এর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং ভোটকর্মীদের তালিকায় কেন্দ্র ও রাজ্যের সমান অংশীদারিত্ব প্রয়োজন। এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ এবং ভোটকেন্দ্রে ওয়েবক্যামের বাধ্যতামূলক উপস্থিতির মতো মোট ১৮টি দাবি পেশ করা হয়েছে। কমিশনের কাছে বিজেপি স্পষ্ট করেছে যে, স্বচ্ছতা বজায় রাখতে গণনা কেন্দ্রেও রাজ্য পুলিশের কোনো ভূমিকা থাকা উচিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *