জম্মুর বিয়েবাড়িতে ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ জম্মুর গ্রেটার কৈলাস এলাকার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ৮৮ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন।
ঘটনাস্থল থেকেই কমল সিং জামওয়াল নামে প্রায় ৭০ বছর বয়সী এক আততায়ী আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি জম্মুর পুরানি মান্ডি এলাকার বাসিন্দা এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। নিরাপত্তার বলয় ভেঙে অভিযুক্ত ব্যক্তি লোডেড পিস্তল নিয়ে আবদুল্লার অত্যন্ত কাছে পৌঁছে গিয়েছিলেন, যা নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গলদ হিসেবে দেখা হচ্ছে।
এই নজিরবিহীন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানান, বড় বিপদ এড়ানো গেলেও ফারুক আবদুল্লার মতো নেতার নিরাপত্তায় এই ধরনের গাফিলতি অগ্রহণযোগ্য। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে।
A man pulled a gun and tried to shoot former J&K CM Farooq Abdullah at POINT-BLANK range as he left the weeding ceremony.
— know the Unknown (@imurpartha) March 11, 2026
Security tackled him instantly, shot deflected.Attacker (Kamal Singh Jamwal) arrested. #FarooqAbdullah #Jammu #AssassinationAttempt #JammuKashmir pic.twitter.com/voKyqgqNlD