যুবসাথীর টাকা কাদের ভাগ্যে? মথুরাপুরের মঞ্চে বড় চমক দিলেন অভিষেক!

যুবসাথীর টাকা কাদের ভাগ্যে? মথুরাপুরের মঞ্চে বড় চমক দিলেন অভিষেক!

আন্তর্জাতিক নারী দিবসে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারী শক্তির গুরুত্ব তুলে ধরে তিনি দাবি করেন, মহিলাদের পাশে পেলে তৃণমূলকে পরাজিত করা আসাম্ভব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই নারী নির্যাতনের হার সর্বাধিক। এদিন তিনি ইডি-সিবিআইয়ের ব্যবহারের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যের ডাক দেন।

রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান দিয়ে অভিষেক ঘোষণা করেন, ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পৌঁছে দেওয়া হবে। যারা এই প্রকল্পের ফর্ম পূরণ করেছেন, তারা সকলেই এর সুবিধা পাবেন। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই নির্ধারিত অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার আশ্বাস দেন তিনি। এছাড়া কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তৃণমূল নেতা।

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ও জনসভাকে কটাক্ষ করে অভিষেক বলেন, গেরুয়া শিবিরের কর্মসূচিতে মানুষের ভিড় নেই। রাষ্ট্রপতি প্রসঙ্গে বিজেপিকে পালটা তোপ দেগে তিনি মণিপুর হিংসা ও ধর্মীয় রাজনীতির সমালোচনা করেন। আগামী নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিনি সাধারণ মানুষকে উন্নয়নের স্বার্থে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান। একইসঙ্গে জয় শাহের পদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *