শনির দশায় ৪১ দিনের রাজযোগ এই ৩ রাশির ভাগ্যে খুলবে কুবেবের ভাণ্ডার

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দাতা এবং ন্যায়বিচারের দেবতা হিসেবে গণ্য করা হয়। সমস্ত গ্রহের মধ্যে শনির গতি সবচেয়ে ধীর, যার ফলে এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। ২০২৬ সালে শনিদেব মীন রাশিতে অবস্থান করবেন এবং আগামী ১৩ মার্চ এই রাশিতেই তিনি অস্ত যাবেন। শনির এই অস্তমিত অবস্থা বজায় থাকবে ২২ এপ্রিল পর্যন্ত। জ্যোতিষ গণনানুসারে, শনির এই ৪০ দিনের বিশেষ অবস্থান তিনটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে অভাবনীয় সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনতে চলেছে।
সিংহ রাশি
শনির এই অবস্থানে সিংহ রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হবে। আর্থিক উন্নতির পাশাপাশি নতুন ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্যের যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। জমি বা সম্পত্তি সংক্রান্ত পুরনো বিবাদ মিটে যেতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য এটি সুবর্ণ সময়।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই সময়টি অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি মিলবে এবং স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার সঠিক সিদ্ধান্তের প্রশংসা করবে চারপাশের মানুষ। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে এবং অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং বিনিয়োগ থেকে মোটা অংকের লাভের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি
যেহেতু শনিদেব মীন রাশিতেই অস্ত যাচ্ছেন, তাই এই রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের পাশাপাশি পদমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন বেকাররা। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। যারা সরকারি চাকরি বা উচ্চতর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পথ প্রশস্ত হবে। শনির কৃপায় ৪১ দিন ধরে আপনাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে।