সিপিআইএম-এ বিদ্রোহের সুর: প্রতীক উর রহমানকে নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম

সিপিআইএম-এ বিদ্রোহের সুর: প্রতীক উর রহমানকে নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাম শিবিরে অন্তর্দ্বন্দ্বের জল্পনা উসকে দিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যুব নেতা প্রতীক উর রহমান। সম্প্রতি জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতি নিয়ে মানসিক দ্বন্দ্বের কথা জানিয়ে অব্যহতি চেয়ে চিঠি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দলের অন্দরে তৈরি হওয়া ফাটল ও নৈতিকতার প্রশ্নটি রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিক সম্মেলনে প্রতীকের ‘বিদ্রোহী’ অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানান, গত কয়েক মাস ধরে প্রতীকের বিরুদ্ধে ওঠা অভিযোগের মীমাংসা করতে তিনি নিজে উদ্যোগী হয়েছিলেন। তবে প্রতীক অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর পাওয়ার পর, বিষয়টি নিয়ে এখন দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।

সেলিম আরও যোগ করেন যে, প্রতীকের পরিচিতি সিপিআইএম-এর মাধ্যমেই তৈরি হয়েছে। মেধাবী কর্মীদের হারানো অত্যন্ত বেদনাদায়ক হলেও, অবৈজ্ঞানিক ভাবে কাউকে আঁকড়ে থাকা সম্ভব নয়। হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের বৈঠক ঘিরে দলের তরুণ প্রজন্মের মধ্যে যে অসন্তোষ দানা বেঁধেছিল, প্রতীক উর রহমানের এই পদক্ষেপ তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *