১০ হাজার টাকার নিচে শক্তিশালী ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো রিয়েলমি P4 লাইট

১০ হাজার টাকার নিচে শক্তিশালী ব্যাটারি সহ ভারতে লঞ্চ হলো রিয়েলমি P4 লাইট

ভারতের বাজারে পি-সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে ‘রিয়েলমি P4 লাইট’ লঞ্চ করেছে রিয়েলমি। সি ব্লু, অবসিডিয়ান ব্ল্যাক এবং বিচ গোল্ড—এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফোনটির প্রধান আকর্ষণ এর ৬৩০০mAh শক্তিশালী ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা সম্পন্ন। ফটোগ্রাফির জন্য পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষায় ফোনটিতে রয়েছে IP54 রেটিং।

ভারতে রিয়েলমি P4 লাইটের ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা এবং ৪/১২৮ জিবি মডেলের দাম ১১,৯৯৯ টাকা রাখা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি কেনা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *