সিইও দপ্তরের সামনে বিএলও-দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত কলকাতা

সিইও দপ্তরের সামনে বিএলও-দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত কলকাতা

কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরের সামনে বিএলও অধিকার মঞ্চের সদস্যদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়াল। সুজাপুরের বিএলও মহম্মদ আলমের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার এই কর্মসূচি পালন করেন কর্মীরা। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

বিক্ষোভ চলাকালীন কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় এক আন্দোলনকারী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। বিএলওদের দাবি, তাঁদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালানো হচ্ছে।

সংগঠনটির অভিযোগ, এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে বিএলও-দের ওপর কাজের চাপ অসহনীয় হয়ে উঠেছে। এর ফলে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাড়াহুড়োতে বৈধ ভোটারদের নামও বাদ যাচ্ছে। আহত সহকর্মীর চিকিৎসার পর পরবর্তী আন্দোলনের ডাক দেবেন কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *