বাবার চিতাভস্ম গায়ে মেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শোক সামলে লড়াকু স্বস্তিক

বাবার চিতাভস্ম গায়ে মেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শোক সামলে লড়াকু স্বস্তিক

নদীয়ার হরিণঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনন্দপুরের বাসিন্দা স্বস্তিক দাস। বুধবার সন্ধ্যায় আকস্মিক মৃত্যু হয় তাঁর বাবা সুদীপ দাসের। বৃহস্পতিবার বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর, শুক্রবার সাদা থান পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে আনন্দপুর হাই স্কুলের এই কমার্সের ছাত্র। শোকাতুর হৃদয়েই বিরহী নেতাজি বিদ্যাভবন পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সে।

স্বস্তিকের এই বেশ দেখে পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত অন্যান্য অভিভাবক ও সহপাঠীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে শোকের পাহাড় মাথায় নিয়েও জীবনযুদ্ধে হার মানেনি এই কিশোর। বাবার শেষ ইচ্ছা পূরণ করতেই সে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছে। বাবার স্বপ্ন ছিল ছেলে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে জীবনে প্রতিষ্ঠিত হবে।

পরীক্ষা দিয়ে বেরিয়ে স্বস্তিক জানায়, পরীক্ষা ভালোই হয়েছে এবং সে সবকটি পরীক্ষাই দেবে। বাবার স্বপ্ন পূরণ করাই এখন তার একমাত্র লক্ষ্য। শোককে শক্তিতে পরিণত করে স্বস্তিকের এই হার না মানা মানসিকতা এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতা বর্তমানে এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *