TCS নাসিক মামলায় প্রথম চার্জশিট দাখিল
May 24, 20264:57 am

TCS নাসিক মামলায় প্রথম চার্জশিট দাখিল করল পুলিশ। যৌন হয়রানি এবং জোর করে ধর্মান্তরণের অভিযোগের ঘটনায়, শুক্রবার, প্রায় ১৫০০ পাতার ওই চার্জশিট আদালতে জমা দিয়েছে নাসিক পুলিশ। দেওলালি ক্যাম্প থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত নিদা এজাজ খান। অভিযোগ দায়ের হওয়ার পর পলাতক নিদা খানকেও গ্রেপ্তার করা হয়।