টাকার জন্য বছরের পর বছর অপেক্ষা নয়, ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন পরেশ রাওয়াল

টাকার জন্য বছরের পর বছর অপেক্ষা নয়, ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন পরেশ রাওয়াল

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে আবারও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ছবির তারকাদের ভেতরের মনমালিন্য মিটে যাওয়ার খবরে ভক্তরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, ঠিক তখনই বলিপাড়ায় নতুন এক বড় ধাক্কা লেগেছে। জানা গিয়েছে, পারিশ্রমিক সংক্রান্ত শর্ত এবং দীর্ঘ অপেক্ষার জটিলতায় বিরক্ত হয়ে সিনেমাটি থেকে আবারও নিজেকে সরিয়ে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল।

পারিশ্রমিকের অদ্ভুত শর্তই কি ভাঙনের কারণ?

সূত্রের খবর, এই সিনেমায় অভিনয়ের জন্য পরেশ রাওয়ালের মোট পারিশ্রমিক ১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে চুক্তির শর্ত অনুযায়ী, অগ্রিম বা সাইনিং অ্যামাউন্ট বাদে বাকি ১৪.৮৯ কোটি টাকা ছবিটি মুক্তি পাওয়ার ঠিক এক মাস পর দেওয়ার কথা উল্লেখ ছিল। এই নির্দিষ্ট শর্তটি নিয়েই ঘোর আপত্তি জানান অভিনেতা। টাকার জন্য কাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তিনি অগ্রিম নেওয়া অর্থ ১৫ শতাংশ সুদ এবং অতিরিক্ত ক্ষতিপূরণসহ প্রযোজকদের ফেরত দিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

অনিশ্চয়তায় সিনেমার ভবিষ্যৎ

সিনেমাটির মূল শুটিং শুরু হওয়ার কথা আগামী বছর। সেই হিসেবে ২০২৬ সালের শেষ দিক বা ২০২৭ সালের আগে ‘হেরা ফেরি ৩’ বড় পর্দায় আসার কোনো সম্ভাবনা নেই। ফলে নিজের উপার্জিত অর্থ হাতে পাওয়ার জন্য অভিনেতাকে প্রায় দু’বছর অপেক্ষা করতে হতো, যা এই বর্ষীয়ান তারকা কোনোভাবেই মেনে নেননি। এই ঘটনা ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎকে গভীর সংকটে ফেলে দিল। বাবুরাও গণপতরাও আপতের মতো একটি কালজয়ী চরিত্রে পরেশ রাওয়ালকে ছাড়া ‘হেরা ফেরি’ সিনেমা কল্পনা করা অনুরাগীদের পক্ষে আসাম্ভব। তবে এই তুমুল আলোড়নের মাঝেও সিনেমার প্রযোজক পক্ষ কিংবা অভিনেতা নিজে— এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *