মুম্বইয়ের সামনে ২০৭ রানের পাহাড়, প্লে-অফের টিকিট কি ছিনিয়ে নিতে পারবে রাজস্থান রয়্যালস!

মুম্বইয়ের সামনে ২০৭ রানের পাহাড়, প্লে-অফের টিকিট কি ছিনিয়ে নিতে পারবে রাজস্থান রয়্যালস!

চলতি আইপিএল টুর্নামেন্টের ৬৯ নম্বর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফে ওঠার ‘ডু অর ডাই’ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রানের এক লড়াকু পুঁজি খাড়া করেছে। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে মুম্বই ইন্ডিয়ান্সকে করতে হবে ২০৭ রান।

সম্মিলিত শক্তিতে রাজস্থানের বড় রান

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৪ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলের বাকি ব্যাটাররা দায়িত্বশীলতার পরিচয় দেন। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ধ্রুব জুরেল। এছাড়া জোফ্রা আর্চার ৩২ রান, দাসুন শানাকা ২৯ রান এবং ওপেনার যশস্বী জয়সওয়াল ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। মুম্বইয়ের বোলারদের মধ্যে দীপক চাহার ও শার্দূল ঠাকুর ২টি করে উইকেট নেন। এছাড়া উইল জ্যাকস, আল্লাহ গজনফর ও করভিন বশ ১টি করে উইকেট পান।

প্লে-অফের লড়াই বনাম সম্মানের ম্যাচ

চলতি মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে তারা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মুম্বইয়ের জন্য এটি সম্মানের লড়াই হলেও রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩ ম্যাচে ৭টি জয় নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই রাজস্থানের কাছে। ওয়াংখেড়ের ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক পিচে ২০৭ রানের লক্ষ্য তাড়া করা মুম্বইয়ের জন্য আসাম্ভব না হলেও, রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এই রান তাড়া করা বেশ চ্যালেঞ্জিং হবে। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে চলতি মরশুমে রাজস্থানের আইপিএল ভাগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *