সাতপাক শেষ, সত্যি ফাঁস! বরের আসল পরিচয় জানতেই কনের চক্ষু চড়কগাছ… তারপর যা হল

সাতপাক শেষ, সত্যি ফাঁস! বরের আসল পরিচয় জানতেই কনের চক্ষু চড়কগাছ… তারপর যা হল

উত্তরপ্রদেশের বারবাঁকিতে ধুমধাম করে বিয়ের আয়োজন সম্পন্ন হলেও বিদায়বেলায় ঘটল ছন্দপতন। শুক্রবার রীতি মেনে সাতপাক ও বাসর রাত কাটানোর পর জানা যায়, বর আসলে একজন রূপান্তরকামী। এই খবর ছড়িয়ে পড়তেই উৎসবের মেজাজ নিমেষেই বিষাদে পরিণত হয় এবং উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিস্ফোরক এই তথ্যটি সামনে আসে নবদম্পতিকে আশীর্বাদ করতে আসা একদল হিজড়া বা কিন্নর সম্প্রদায়ের মাধ্যমে। তাঁরা পাত্রকে দেখামাত্রই চিনে ফেলেন এবং বিষয়টি প্রকাশ করে দেন। বিপদ বুঝে বরপক্ষের লোকজন চম্পট দিলেও কনেপক্ষ পাত্র ও তাঁর মাকে আটকে রাখে। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছালে স্থানীয় গ্রামবাসীরাও সেখানে ভিড় জমান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসায় শেষ পর্যন্ত বিয়েটি বাতিল করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকেই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অপ্রীতিকর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *