যে কো ম্পা নি একদিন শাসন করেছিল ভারতকে, তার পতনের নেপথ্যে ছিলেন মুম্বইয়ে বড় হওয়া এক ভারতীয়!

যে বাণিজ্যসংস্থার হাত ধরে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল, দুই শতাব্দী পর সেই কুখ্যাত ইস্ট ইন্ডিয়া কো ম্পা নির মালিকানা চলে গিয়েছিল এক ভারতীয়ের হাতে। শোষণের ইতিহাসের এক অভিনব এবং আবেগময় ‘প্রতিশোধ’ হিসেবে এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তবে সেই রাজকীয় পুনরুত্থানের গল্পে এবার টানল ইতি। ঋণ, কর এবং দেউলিয়া দশার কবলে পড়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী এই কো ম্পা নি।
বাণিজ্য থেকে শাসন এবং এক ভারতীয়ের মালিকানা
১৬শ শতকে ইংল্যান্ডে রাজপরিবারের পুঁজিতে গড়ে ওঠা ইস্ট ইন্ডিয়া কো ম্পা নি প্রথমে মশলা ব্যবসার অজুহাতে ভারতে পা রাখে। পরবর্তীতে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের মধ্য দিয়ে এই দেশের শাসনভার চলে যায় ব্রিটিশ রানির হাতে। দীর্ঘ শোষণ শেষে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৮৭৪ সালে এই কো ম্পা নির বিশেষ সনদটি বিলুপ্ত করা হয়।
পরবর্তীতে ২০০৩ সালে কো ম্পা নির তৎকালীন ৩৮ জন অংশীদার তাদের শেয়ার বিক্রি করতে উদ্যোগী হলে দৃশ্যপটে আসেন মুম্বইয়ে শৈশব কাটানো ভারতীয় উদ্যোগপতি সঞ্জীব মেহতা। ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে সমস্ত শেয়ার একে একে কিনে নিয়ে তিনি হয়ে ওঠেন ইস্ট ইন্ডিয়া কো ম্পা নির একক মালিক। ২০১০ সালে লন্ডনের অভিজাত মেফেয়ার এলাকায় বিলাসবহুল চা, কফি, বিস্কুট ও জ্যামের ই-কমার্স ব্যবসা হিসেবে কো ম্পা নিটিকে পুনরুজ্জীবিত করেন তিনি। লস অ্যাঞ্জেলস থেকে রত্ন বিশেষজ্ঞের কোর্স করা সঞ্জীবের কাছে এই মালিকানা ছিল পূর্বপুরুষদের ওপর হওয়া শোষণের এক ঐতিহাসিক জবাব।
পতন এবং দেউলিয়া হওয়ার নেপথ্য কারণ
পারিবারিক হিরের ব্যবসা ছেড়ে নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে সঞ্জীব তাঁর আগের সব গুদাম ও ব্যবসা বিক্রি করে এই কো ম্পা নিতে ঢেলেছিলেন। তবে আভিজাত্য এবং আবেগের এই মেলবন্ধন শেষ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। জানা গেছে, তীব্র আর্থিক সংকটের কারণেই মূলত এই পতন ত্বরান্বিত হয়েছে।
সঞ্জীব মেহতার মূল সংস্থা ‘ইস্ট ইন্ডিয়া কো ম্পা নি লিমিটেড’ এবং এর অধীনস্থ অন্যান্য শাখাগুলো দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ ঋণ ও করের বোঝায় জর্জরিত ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়াও আসাম্ভব হয়ে পড়ে। বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতা এবং ঋণের বোঝা সামলাতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয় কো ম্পা নিটি। ফলে, যে করপোরেট সাম্রাজ্য একদিন গোটা ভারতবর্ষ নিয়ন্ত্রণ করেছিল, এক ভারতীয়ের হাত ধরে তার উত্থান হলেও শেষ পর্যন্ত তা ইতিহাসের পাতায় চিরতরে হারিয়ে গেল।