২৪ ঘণ্টায় ভোলবদল পাকিস্তান হকিতে! অধিনায়ক আম্মাদ বাটের ২ বছরের নিষেধাজ্ঞা বাতিলের নেপথ্যে আসল রহস্য কী

২৪ ঘণ্টায় ভোলবদল পাকিস্তান হকিতে! অধিনায়ক আম্মাদ বাটের ২ বছরের নিষেধাজ্ঞা বাতিলের নেপথ্যে আসল রহস্য কী

নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি ঘুরে গেল সিদ্ধান্ত। পাকিস্তান হকি দলের অধিনায়ক আম্মাদ শাকিল বাটের ওপর চাপানো দুই বছরের নিষেধাজ্ঞা বাতিল করল পাকিস্তান হকি ফেডারেশন (PHF)। অন্তর্বর্তী সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি এই শাস্তিকে ‘অবৈধ ও অসংবিধানিক’ বলে ঘোষণা করেছেন।

নাটকের প্রেক্ষাপট

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের চরম অব্যবস্থাপনা, থাকা-খাওয়া এবং অর্থকড়ি নিয়ে সমস্যার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের শুরু। দেশে ফিরে অধিনায়ক আম্মাদ বাট ফেডারেশনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় তত্কালীন সভাপতি তারিক বুগতি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন। কিন্তু নাটকীয়ভাবে বুগতির পদত্যাগের পরেই নতুন বোর্ড সেই সিদ্ধান্ত বদলে দিল।

সংকটে পাকিস্তান হকি

মাঠের পারফরম্যান্সেও পাকিস্তান হকি এখন খাদের কিনারায়। এফআইএইচ প্রো লিগে টানা আটটি ম্যাচে হার এবং পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলের প্রশাসনিক অস্থিরতাকে আরও প্রকট করেছে। সামনেই মিশরে বিশ্বকাপ বাছাইপর্ব, তার আগে অধিনায়কের ফেরা স্বস্তির হলেও ফেডারেশনের অন্দরের কোন্দল থামার লক্ষণ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *