ঘুম থেকে উঠেই মোবাইল দেখছেন? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ
January 28, 20267:35 pm

সকালে ঘুম ভেঙেই মোবাইল ফোনে চোখ রাখার অভ্যাস মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই অভ্যাসের ফলে ব্রেনে স্ট্রেস হরমোন নিঃসরণ বেড়ে যায়, যা মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা তৈরি করে। পাশাপাশি মস্তিষ্কের কগনিটিভ ফাংশন বা কর্মক্ষমতা ধীর হয়ে যাওয়ায় কাজে মনোযোগ কমে এবং ভুলের আশঙ্কা বৃদ্ধি পায়।
অতিরিক্ত মেলাটোনিন নিঃসরণের কারণে স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয় এবং অনিদ্রার সমস্যা দেখা দেয়। এছাড়াও দীর্ঘক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। সুস্থ থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দিনের শুরুতেই ডিজিটাল ডিভাইসের ব্যবহার এড়িয়ে চলা জরুরি।