ফুচকা খেতে গিয়ে ভয়াবহ বিপদ মুখে হাঁ করতেই আটকে গেল চোয়াল
January 15, 20267:15 pm

উত্তরপ্রদেশের ঔরাইয়ায় ফুচকা খেতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন ইনকলা দেবী নামে এক মহিলা। রবিবার রাতে বড় আকারের একটি ফুচকা একবারে মুখে ঢোকানোর চেষ্টা করতেই তাঁর চোয়াল হঠাৎ আটকে যায়। মুখ খোলা অবস্থায় স্থির হয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় চিকিৎসকরা ব্যর্থ হলে তাঁকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের চিকিৎসকরা দীর্ঘ প্রচেষ্টার পর স্থানচ্যুত চোয়ালটি পুনরায় সঠিক অবস্থানে বসাতে সক্ষম হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তীব্র যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চিকিৎসকদের মতে, অতিরিক্ত বড় খাবার খাওয়ার জন্য হঠাৎ বেশি মুখ গহ্বর প্রসারিত করলে চোয়ালের হাড় সরে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।