মৃত্যুকে জয় করেছে এই ছোট্ট প্রাণী বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল অমরত্বের রহস্য

মৃত্যুকে জয় করেছে এই ছোট্ট প্রাণী বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল অমরত্বের রহস্য

জন্মিলে মরিতে হবে—প্রকৃতির এই অমোঘ নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথিবীতে টিকে আছে এক অনন্য প্রাণী। বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘টারিটোপসিস ডোরনি’ নামক এক বিশেষ প্রজাতির জেলিফিশ কার্যত অমরত্ব লাভ করেছে। এদের বিশেষত্ব হলো, পূর্ণ বয়সে পৌঁছানোর পর এরা পুনরায় শৈশব বা প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারে। জৈবিকভাবে এই রূপান্তর প্রক্রিয়া চলতেই থাকে বলে এদের প্রকৃত বয়স নির্ধারণ করা আসাম্ভব।

গবেষকদের মতে, অসুস্থতা বা শারীরিক আঘাতের সম্মুখীন হলে এই জেলিফিশ দ্রুত নিজের কোষ পরিবর্তন করে ‘পলিপ দশা’-য় চলে যায়। মাত্র তিন দিনের মধ্যে শরীরের কোষগুলোকে নতুন কোষে রূপান্তরিত করে এরা বার্ধক্যকে থামিয়ে দেয়। তবে শিকারি প্রাণীর হাতে আক্রান্ত হলে এদের মৃত্যু ঘটতে পারে। বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু না থাকায় এই রহস্যময় প্রাণীটি এখন জীববিজ্ঞানের বিস্ময় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *