মৃত্যুকে জয় করে অমরত্বের রহস্য ফাঁস করল, এই বিস্ময়কর প্রাণী

মৃত্যুকে জয় করে অমরত্বের রহস্য ফাঁস করল, এই বিস্ময়কর প্রাণী

প্রকৃতির অমোঘ নিয়ম ভেঙে পৃথিবীতে টিকে আছে এক অনন্য প্রাণী যার নাম টারিটোপসিস ডোরনি বা অমর জেলিফিশ। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই ক্ষুদ্র জলজ প্রাণীটি জৈবিকভাবে মৃত্যুকে জয় করতে সক্ষম। যখনই এরা বার্ধক্য, অসুস্থতা বা শারীরিক আঘাতের সম্মুখীন হয়, তখনই এক বিশেষ প্রক্রিয়ায় নিজেদের শরীরের কোষকে পুনরায় নতুন কোষে রূপান্তরিত করে ফেলে।

এই জেলিফিশ পরিণত অবস্থা থেকে আবার প্রাথমিক ‘পলিপ দশা’-য় ফিরে গিয়ে নিজের বয়স কমিয়ে দেয়। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষকদের মতে বার্ধক্য রুখতে এরা শরীরের চারপাশে মিউকাস মেমব্রেন তৈরি করে নিজেকে নতুন করে বিকশিত করে। কোনো শিকারি প্রাণীর হাতে আক্রান্ত না হলে এই জেলিফিশের স্বাভাবিক মৃত্যু প্রায় আসাম্ভব। এই অলৌকিক জীবনচক্রের কারণেই প্রাণীবিদদের কাছে এটি পৃথিবীর একমাত্র অমর প্রাণী হিসেবে পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *