দীর্ঘায়ুর রহস্য ফাঁস করলেন জাজল চিকিৎসক, এই ৬টি কৌশলেই মিলবে শতায়ু হওয়ার চাবিকাঠি

জাপান বিশ্বের সর্বাধিক শতায়ু মানুষের দেশ হিসেবে পরিচিত যেখানে দীর্ঘ জীবনের রহস্য লুকিয়ে আছে সুশৃঙ্খল জীবনযাপনে। জাজল চিকিৎসকদের মতে দীর্ঘায়ু কেবল ভাগ্যের বিষয় নয় বরং সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক প্রশান্তির সমন্বয়। তাদের মূল মন্ত্র হলো ‘হারা হাচি বু’ বা পাকস্থলীর আশি শতাংশ পূর্ণ হওয়া পর্যন্ত আহার করা যা হজমশক্তি উন্নত ও ওজন নিয়ন্ত্রণে রাখে। এর পাশাপাশি নিয়মিত হাঁটাচলা করা এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি পানের অভ্যাস হার্ট ভালো রাখতে ও ক্যানসার প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করে।
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। একাকীত্ব পরিহার করে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং জীবনের লক্ষ্য বা ‘ইকিগাই’ খুঁজে পাওয়া দীর্ঘায়ু লাভের প্রধান উপায়। অবসর গ্রহণের পর নিজেকে গুটিয়ে না রেখে সৃজনশীল কাজে ব্যস্ত থাকা এবং নিয়মিত হাসিখুশি থাকলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চিকিৎসকদের এই ছয়টি সহজ কিন্তু কার্যকরী জীবনমুখী পরামর্শ অনুসরণ করলেই একজন সাধারণ মানুষও নিরোগ ও দীর্ঘ জীবনের অধিকারী হতে পারেন।