পাঁচ সন্তানের মা পালালেন চার সন্তানের বাবার সাথে, ফেসবুকে বিয়ের ছবি দেখে স্তম্ভিত পরিবার

উত্তরপ্রদেশের এক গ্রামে ৪ সন্তানের বাবার প্রেমে মজে নিজের ৫ সন্তান ও স্বামীকে ছেড়ে পালালেন এক নারী। অভিযুক্ত নারী বাড়ি থেকে নগদ ৯০ হাজার টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছেন বলে দাবি করেছেন তার স্বামী। তিনদিন নিখোঁজ থাকার পর ফেসবুকে প্রেমিকের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করতেই পুরো বিষয়টি জানাজানি হয়। ওই নারীর স্বামী ও প্রেমিকের স্ত্রী উভয়েই স্থানীয় থানায় অভিযোগ জানালেও এখনও কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেছেন।
বর্তমানে দুই পরিবারের ৯টি শিশুর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রেমিকের স্ত্রী তার সন্তানদের ভরণপোষণ ও সম্পত্তির ভাগ দাবি করেছেন। অন্যদিকে, ওই নারীর স্বামী জানিয়েছেন যে তার স্ত্রী টাকা ও গয়না ফিরিয়ে দিলে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। বর্তমানে দুই অভিযুক্তই পলাতক রয়েছেন এবং এই চাঞ্চল্যকর ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।