ঝুঁকি নিতে পিছপা হবেন না জেন জি তরুণরা, পাশে আছে সরকার! বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

ঝুঁকি নিতে পিছপা হবেন না জেন জি তরুণরা, পাশে আছে সরকার! বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ’-এ যোগ দিয়ে দেশের যুবসমাজকে নতুন ভারতের মূল শক্তি হিসেবে অভিহিত করেন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মকে ‘নেশন ফার্স্ট’ বা জাতি প্রথম—এই মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। মোদী বলেন, যুবশক্তির সামর্থ্যই ভারতের আসল সামর্থ্য এবং তরুণদের প্রতিটি সাফল্যে দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

দেশের বর্তমান প্রজন্মের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, স্টার্ট-আপ বিপ্লব আজ ভারতের উন্নয়নের গতি বাড়িয়ে দিয়েছে। তিনি স্পষ্টভাবে আশ্বাস দেন যে, ভারতের তরুণ বা ‘জেন-জি’ প্রজন্ম যেন কোনো ধরনের ঝুঁকি নিতে পিছপা না হয়, কারণ সরকার সর্বদা তাদের পাশে রয়েছে। কোটি কোটি যুবকের অংশগ্রহণ এই মঞ্চটিকে দেশের নীতি নির্ধারণের অন্যতম শক্তিশালী মাধ্যমে পরিণত করেছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *