আইপ্যাকের ইডি তল্লাশি: হাইকোর্টে কড়া বিধিনিষেধ, আজ নজর সুপ্রিম কোর্টে

আইপ্যাকের ইডি তল্লাশি: হাইকোর্টে কড়া বিধিনিষেধ, আজ নজর সুপ্রিম কোর্টে

আইপ্যাক অফিসে ইডির অভিযান সংক্রান্ত মামলার শুনানি আজ কলকাতা হাইকোর্টে হওয়ার কথা। তবে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি পিছিয়ে দিতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এজলাসে সংশ্লিষ্ট পক্ষ ও আইনজীবী ছাড়া অন্যের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

গত শুনানিতে বিশৃঙ্খলার জেরে বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি রুখতে এবার পুরো প্রক্রিয়াটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে। সল্টলেকের তল্লাশি ঘিরে ইডি ও তৃণমূলের দায়ের করা এই জোড়া মামলার গতিপ্রকৃতির দিকেই এখন সবার নজর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *