সীমান্তে কড়া পাহারা, আচমকা ভিসা বন্ধ করল বাংলাদেশ: নেপথ্যে কোন রহস্য?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভিসা অন অ্যারাইভাল সুবিধা স্থগিত করেছে বাংলাদেশ সরকার। ভুটান ও নেপালসহ যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পেতেন, তাদের জন্য বর্তমানে এটি কার্যকর থাকবে না। একইসঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলো থেকেও সাময়িকভাবে ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে।
নির্বাচনী প্রচার চলাকালীন সম্ভাব্য সহিংসতা রোধ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ায় পুলিশ ও অন্যান্য বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ১২ ফেব্রুয়ারির ভোট শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।