প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা

সকাল বেলা খাস কলকাতায় নয়, খোদ রাজধানীর ভিআইপি জোনে চাঞ্চল্য। বুধবার সকালে দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের সরকারি বাসভবনে আচমকাই আগুন লাগে। মাদার টেরেসা ক্রিসেন্ট রোডের ওই বাংলোয় আগুনের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।

বিছানা থেকে আগুনের সূত্রপাত দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ রবিশঙ্কর প্রসাদের শোয়ার ঘরের বিছানায় প্রথম আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় ঘরটি। তবে দমকল কর্মীদের তৎপরতায় মাত্র ১০ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

শর্ট সার্কিটের জের? প্রাথমিক তদন্তের পর দমকল আধিকারিকদের অনুমান, ঘরের কোনো বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হওয়ার কারণেই বিছানায় আগুন ধরে গিয়েছিল। দুর্ঘটনায় রবিশঙ্কর প্রসাদ বা তাঁর পরিবারের কেউ আহত হননি। ওই ঘরে সেই সময় ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *