যৌন অপরাধীর তকমা দিতেই মেজাজ হারালেন ট্রাম্প! মাঝরাস্তায় দেখালেন অশালীন ভঙ্গি?

মিশিগানে একটি গাড়ি কারখানা উদ্বোধনের সময় মেজাজ হারিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ উঠেছে, ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি তাঁকে ‘শিশু যৌন অপরাধীর রক্ষাকর্তা’ বলে সম্বোধন করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ট্রাম্প ওই ব্যক্তির উদ্দেশে পাল্টা চিৎকার করেন এবং মেজাজ হারিয়ে প্রকাশ্যে হাতের মধ্যমা প্রদর্শন করেন বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প অত্যন্ত উত্তেজিতভাবে তর্জনী উঁচিয়ে কথা বলছেন এবং পরে অশালীন ভঙ্গি করছেন। জেফ্রি এপস্টিন মামলা নিয়ে মার্কিন রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই মিশিগানের এই ঘটনায় ট্রাম্পের সংযম নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। যদিও হোয়াইট হাউস বরাবরই এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার দাবি অস্বীকার করে আসছে।