বিধায়কের উপস্থিতিতে ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুর, বিএলওদের গণ ইস্তফায় চরম উত্তেজনা

বিধায়কের উপস্থিতিতে ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুর, বিএলওদের গণ ইস্তফায় চরম উত্তেজনা

এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠল ফরাক্কা বিডিও অফিস। স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই হেয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে। সরকারি পদ্ধতির জটিলতা ও মানসিক চাপের প্রতিবাদে এদিন সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন এবং ইআরও-র কাছে ইস্তফাপত্র জমা দেন।

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতা-কর্মীরাও গেট অবরুদ্ধ করে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বর্তমানে পুরো এলাকা থমথমে রয়েছে এবং প্রশাসনিক স্তরে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *