কিডনি বিকল হওয়ার আগে শরীর দিচ্ছে এই বিশেষ সংকেত অবহেলা করলেই বিপদ

শরীরের রক্ত পরিশ্রুত রাখার প্রধান অঙ্গ কিডনি ক্ষতিগ্রস্ত হলে দেখা দেয় নানা শারীরিক জটিলতা। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অতিরিক্ত ওজন এবং ধূমপানের অভ্যাস কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। প্রাথমিক অবস্থায় লক্ষণগুলো মৃদু হলেও অবহেলা করলে তা কিডনি ফেলিওর বা দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে। বিশেষ করে শরীরে টক্সিন জমলে রক্ত ঠিকমতো ফিল্টার হয় না, যা সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
কিডনি সুস্থ রাখতে পেশিতে টান ধরা, ঘনঘন প্রস্রাব, পা ফোলা, চুলকানি বা বমি বমি ভাবকে গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, লবণ ও মশলাযুক্ত খাবার এড়িয়ে সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম কিডনি ভালো রাখতে সাহায্য করে। এছাড়া পর্যাপ্ত জল পান করা এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা একান্ত প্রয়োজন। শরীরে অস্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষ্য করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।