ঝুলে যাওয়া মেদহীন পেট হবে আয়নার মতো টানটান, জানুন ঘরে বসেই এই জাদুকরী উপায়

অনিয়মিত জীবনযাপন এবং শরীরচর্চার অভাবে পেটের চামড়া ঝুলে যাওয়া বা মেদ বৃদ্ধি বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা। এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে এবং ঝুলে যাওয়া পেট পুনরায় টানটান করতে আদা, লেবু ও অ্যালোভেরা জেলের মাস্ক অত্যন্ত কার্যকর। আদার থার্মোজেনিক উপাদান শরীরের তাপমাত্রা বাড়িয়ে পেশিকে সুগঠিত করে। অন্যদিকে, লেবুর ভিটামিন সি এবং অ্যালোভেরার ম্যালিক অ্যাসিড ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রেখে ঝিলে পড়া চামড়া শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে।

ঘরে বসেই এই বিশেষ মিশ্রণ তৈরি করতে দুই চামচ আদা গুঁড়োর সাথে এক চামচ করে অ্যালোভেরা জেল, মধু ও লেবুর রস মিশিয়ে নিন। নাভির চারপাশে এই মাস্ক লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলের জন্য চিনির পরিমাণ কমিয়ে খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত করা এবং নিয়মিত ব্যায়াম জরুরি। টানা এক মাস এই ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে এবং স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে ঝুলে যাওয়া পেটের চামড়া প্রাকৃতিক উপায়েই স্বাভাবিক ও আকর্ষণীয় হয়ে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *