‘আগুন লাগার সময়ে উপস্থিত ছিলাম না…’, ক্যাশ বিতর্কে মুখ খুললেন বিচারপতি ভার্মা

‘আগুন লাগার সময়ে উপস্থিত ছিলাম না…’, ক্যাশ বিতর্কে মুখ খুললেন বিচারপতি ভার্মা

কয়েক হাজার পোড়া নোট উদ্ধারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বিচারপতি যশবন্ত ভার্মা। বুধবার ইমপিচমেন্ট প্রক্রিয়ার সংসদীয় প্যানেলের সামনে তিনি জানান, আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে সেখান থেকে কোনো টাকা উদ্ধার হয়নি বলে তিনি নিশ্চিত।

গত ২২ মার্চ দিল্লি হাইকোর্টের তৎকালীন বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলোয় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা বিপুল পরিমাণ পোড়া ভারতীয় টাকা উদ্ধার করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয় এবং শাসক ও বিরোধী দলের সাংসদদের একাংশ তাকে ইমপিচ করার দাবি জানান।

এরপরই আইনি প্রক্রিয়া মেনে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়। লোকসভার স্পিকার ওম বিড়লা বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের প্যানেল গঠনের কথা ঘোষণা করেন। সেই সংসদীয় পার্লামেন্ট প্যানেলের সামনে বুধবার বিচারপতি ভার্মা স্পষ্টভাবে জানান, নগদ উদ্ধারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, সেই সময় কর্তব্যরত আধিকারিকরা ঘটনাস্থল রক্ষা করতে ব্যর্থ হন। ফলে তার বাড়ি থেকে যে নগদ টাকা পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *