ঠিকানা বদলাচ্ছে দিল্লির ৬ ঐতিহাসিক ভবনের, তৈরি হচ্ছে বিশালাকার জাতীয় জাদুঘর

ঠিকানা বদলাচ্ছে দিল্লির ৬ ঐতিহাসিক ভবনের, তৈরি হচ্ছে বিশালাকার জাতীয় জাদুঘর

দিল্লির প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে বড়সড় রদবদল শুরু হতে চলেছে। রাজধানীর অতি পরিচিত শাস্ত্রী ভবন, কৃষি ভবন, নির্মাণ ভবন, শ্রমশক্তি ভবন এবং উদ্যোগ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলো তাদের পুরনো ঠিকানা ছেড়ে এবার স্থায়ীভাবে চলে যাচ্ছে অত্যাধুনিক ‘কর্তব্য ভবনে’

কেন্দ্রীয় সচিবালয়ের এই মেকওভারে নর্থ ব্লক এবং সাউথ ব্লকের ঐতিহাসিক গাম্ভীর্যকে বিন্দুমাত্র নষ্ট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকারের নকশায় ১৯৩১ সালে নির্মিত এই দুই আইকনিক ব্লকে গড়ে তোলা হবে ‘যুগে যুগে ভারত’ নামক একটি বিশ্বমানের মিউজিয়াম। এই জাদুঘরে ভারতের সুপ্রাচীন ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতের অগ্রগতির চিত্র তুলে ধরা হবে সাধারণ মানুষের জন্য। ইতিপূর্বেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *