আইপ্যাক মামলা: ‘ভোটের সাথে তল্লাশির যোগ নেই’, হাইকোর্টে সওয়াল কেন্দ্রের

আইপ্যাক মামলা: ‘ভোটের সাথে তল্লাশির যোগ নেই’, হাইকোর্টে সওয়াল কেন্দ্রের

কলকাতা: আইপ্যাক (I-PAC) মামলায় কলকাতা হাইকোর্টে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তল্লাশি অভিযান নিয়ে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র সাফ জানিয়েছে, এই আইনি প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

আদালতে কেন্দ্রের আইনজীবী যুক্তি দেন যে, তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা মামলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে, ভোটের আগে কৌশলগত তথ্য হাতিয়ে নিতেই এই তল্লাশি। এই যুক্তির পাল্টায় কেন্দ্র জানায়, ২০২৬ সালের নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তাই ভোটের দোহাই দিয়ে তদন্ত রোখা অবাস্তব। কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়, যদি ভোটের বিষয়টিকে এতই গুরুত্ব দেওয়া হয়, তবে এই মামলায় নির্বাচন কমিশনকেও পক্ষভুক্ত করা উচিত।

তৃণমূলের অভিযোগ ছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইপ্যাকের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে কেন্দ্রের এই সওয়ালের পর মামলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *