দিনের আলোয় ভয়ংকর হত্যাকাণ্ড! তেলেঙ্গানায় ৫০০ পথকুকুরকে বিষপ্রয়োগে খুনের অভিযোগ

দিনের আলোয় ভয়ংকর হত্যাকাণ্ড! তেলেঙ্গানায় ৫০০ পথকুকুরকে বিষপ্রয়োগে খুনের অভিযোগ

শীর্ষ আদালতের কড়া অবস্থানের মাঝেই তেলেঙ্গানায় পথকুকুরদের প্রাণঘাতী ইনজেকশন দিয়ে হত্যার হাড়হিম করা অভিযোগ উঠেছে। নতুন বছরের শুরুতেই দুই জেলায় অন্তত ৫০০ কুকুরকে বিষপ্রয়োগে মারা হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িত থাকার দায়ে ইতিমধ্যে সাত গ্রামপ্রধানসহ ১৫ জনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মূলত ‘কুকুরমুক্ত গ্রাম’ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেই এই নৃশংস পথ বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে, কুকুরের কামড়ে মৃত্যু বা ক্ষতির ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যকে বিশাল অঙ্কের জরিমানা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট। জননিরাপত্তা ও প্রাণী অধিকারের এই দ্বন্দ্বে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *