শুনানির নোটিশ আসতেই চরম সিদ্ধান্ত! ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শেষ হলেন প্রবীণ মতুয়া

শুনানির নোটিশ আসতেই চরম সিদ্ধান্ত! ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শেষ হলেন প্রবীণ মতুয়া

উত্তর ২৪ পরগনার গুমায় এসআইআর (SIR) আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ৬২ বছর বয়সী এক মতুয়া ভোটার। দীর্ঘ ৪০ বছর ধরে এলাকায় বসবাস করলেও, সাম্প্রতিক নাগরিকত্ব সংক্রান্ত অনিশ্চয়তা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এই চরম পথ বেছে নেন। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে হাবড়া জিআরপি রেললাইন থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, বুধবার শুনানির জন্য তলব করা হয়েছিল পেশায় কাঠমিস্ত্রি ওই বৃদ্ধকে। সেই নোটিশ পাওয়ার পর থেকেই চরম উৎকণ্ঠায় ভুগছিলেন তিনি। প্রশাসনের কঠোর প্রক্রিয়া কীভাবে একজন প্রবীণ মানুষকে আত্মহননের পথে ঠেলে দিল, তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *