ইরানের প্রলয়ংকরী হামলার হুমকি! আতঙ্কে কাতার ঘাঁটি ছাড়ছে ১০ হাজার মার্কিন সেনা

ইরানের নজিরবিহীন হুমকির মুখে কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তেহরান জানিয়েছে, মার্কিন কোনো উসকানি বা হামলার চেষ্টা হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। পেন্টাগন কোনো ঝুঁকি না নিয়ে মধ্যপ্রাচ্যের এই বৃহত্তম ঘাঁটি থেকে প্রায় ১০ হাজার সেনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ইরানের অভ্যন্তরীণ সরকারবিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থনের জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হাজারো মানুষের মৃত্যুর জন্য ওয়াশিংটনকে দায়ী করছে তেহরান। গত বছর এই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে পেন্টাগন। এই সেনা স্থানান্তর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ-রাজনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।