বিরাটের প্রেমে পাগল ভক্ত! ১৫ লাখি সোনার উপহার দেখে তাজ্জব নেটপাড়া

বিরাটের প্রেমে পাগল ভক্ত! ১৫ লাখি সোনার উপহার দেখে তাজ্জব নেটপাড়া

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের কাছে বিরাট কোহলি এক আবেগ। সম্প্রতি সুরাটের বাসিন্দা অঙ্কিত প্যাটেল প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে ১৫ লক্ষ টাকা মূল্যের একটি সোনার আইফোন কভার উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে। যদিও উপহারটি কোহলির হাতে পৌঁছেছে কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

মাঠের পারফরম্যান্সেও ফের ‘রাজা’ কোহলি। সতীর্থ রোহিত শর্মাকে টপকে দীর্ঘ পাঁচ বছর পর আইসিসি একদিনের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই দুর্দান্ত ফর্মে থাকা বিরাট শেষ পাঁচটি ইনিংসে উপহার দিয়েছেন ঝোড়ো ব্যাটিং। বর্তমানে মোট ৮২৫ দিন এক নম্বর স্থানে কাটিয়ে যেকোনো ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই ব্যাটিং কিংবদন্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *