রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল ইরান: ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার চরম হুঁশিয়ারি
January 14, 20266:15 pm

ইরানে চলমান ভয়াবহ বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিতিশীলতার জেরে ভারতীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বিদেশ মন্ত্রক। তেহরানের ভারতীয় দূতাবাস সমস্ত পড়ুয়া, পর্যটক ও ব্যবসায়ীদের বাণিজ্যিক ফ্লাইট বা উপলব্ধ মাধ্যমে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। বর্তমানে বিক্ষোভে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে এবং পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে ভারতীয়দের জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলা এবং সর্বদা পাসপোর্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর (+৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯) চালু করেছে। মার্কিন সহায়তা ও সামরিক তৎপরতার গুঞ্জনের মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছানোয় এই কড়া পদক্ষেপ নিল ভারত সরকার।