বিপজ্জনক হচ্ছে ইরান: ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশিকা

বিপজ্জনক হচ্ছে ইরান: ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশিকা

ইরানে চলমান সহিংসতায় প্রাণহানি আড়াই হাজার ছাড়ানোয় ভারতীয় দূতাবাস সেখানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। বিক্ষোভের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতীয় নাগরিকদের দ্রুত প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র গুছিয়ে রাখার এবং স্থানীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার জন্য জরুরি পরামর্শ জারি করা হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও অস্থিরতার কারণে দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এই সতর্কতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ ও সামরিক উত্তজনা বৃদ্ধির আশঙ্কায় নাগরিকদের বিক্ষোভস্থল এড়িয়ে চলতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য দূতাবাসের হেল্পলাইন ও ইমেল পরিষেবা সার্বক্ষণিক সচল রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *