ইডির চালেই কি ব্যাকফুটে কেন্দ্রীয় সংস্থা? আদালতে যা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ইডির চালেই কি ব্যাকফুটে কেন্দ্রীয় সংস্থা? আদালতে যা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে ইডি ও তৃণমূলের আইনি লড়াই নতুন মোড় নিয়েছে। শুনানিতে ইডির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে সময় চাওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ইডি নিজেই শুনানি পিছনোর আবেদন করেছে, যা তাদের চাপের মুখে থাকারই বহিঃপ্রকাশ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তিনি মুখ্যমন্ত্রী নয় বরং তৃণমূল চেয়ারপার্সনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপিতে হাইকোর্টের বিরুদ্ধেই দায় চাপানোর চেষ্টা করেছে ইডি। বর্তমানে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন থাকায় হাইকোর্টে শুনানি মুলতুবি রাখা হয়েছে, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *