বাবা-মাকে অবহেলা করলেই সরকারি কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে মোটা টাকা

বাবা-মাকে অবহেলা করলেই সরকারি কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া হবে মোটা টাকা

বিয়ের পর বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করা সন্তানদের রুখতে এবার কড়া পদক্ষেপের ঘোষণা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। সোমবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি সাফ জানান, যে সমস্ত সরকারি কর্মচারী নিজেদের বাবা-মায়ের সঠিক দেখভাল করবেন না, তাঁদের মাসিক বেতনের ১০ থেকে ১৫ শতাংশ টাকা সরাসরি কেটে নেওয়া হবে। ওই অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে অসহায় বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী জানান, বহু কষ্টে সন্তানকে সফল করার পর অনেক ক্ষেত্রে বাবা-মায়েরা ব্রাত্য হয়ে পড়েন, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এই সামাজিক সমস্যা নিরসনে শীঘ্রই আইন প্রণয়নের পাশাপাশি রাজ্য সরকার চালু করেছে ‘প্রণাম প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে অবহেলার শিকার প্রবীণদের ডে-কেয়ার সেন্টারে আশ্রয় ও সমস্ত মৌলিক সুবিধা প্রদান করবে প্রশাসন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ৫০ কোটি টাকা এবং প্রতিবন্ধী দম্পতিদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। প্রবীণদের সম্মান ও অধিকার সুনিশ্চিত করতে তেলেঙ্গানা সরকারের এই কঠোর ও মানবিক মডেল সারা দেশের কাছে একটি বড় নজির হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *