কলকাতায় ২০০ কেন্দ্রীয় অফিসারের ডেরা! ৭২ ঘণ্টার মধ্যে কি বড় কোনো গ্রেফতারি?

কলকাতায় ২০০ কেন্দ্রীয় অফিসারের ডেরা! ৭২ ঘণ্টার মধ্যে কি বড় কোনো গ্রেফতারি?

আইপ্যাক ডিরেক্টরের বাড়িতে ইডি অভিযানের রেশ কাটতে না কাটতেই তিলোত্তমায় ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। সূত্রের খবর, গত কয়েক দিনে দিল্লি থেকে প্রায় দুই শতাধিক ইডি ও সিবিআই অফিসার কলকাতায় এসে পৌঁছেছেন। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি আবাসন ও হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কয়লা পাচার বা বেআইনি লেনদেন মামলায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি।

তৃণমূল ও বিজেপি শিবিরে এই বিপুল সংখ্যক অফিসারের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে প্রবল উৎকণ্ঠা ও উত্তেজনা। গুঞ্জন শোনা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজন আমলা ও পুলিশ কর্তাও এখন গোয়েন্দাদের নজরে রয়েছেন। ভোটের আগে শাসকদলের তিন মন্ত্রী কিংবা কোনো হেভিওয়েট নেতার আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *