বাজেট ২০২৬: কেন্দ্রীয় বাজেটে শোনা গুরুত্বপূর্ণ শব্দ – তাদের অর্থ
January 14, 20268:20 pm

আন্তর্জাতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। এটি তাঁর অষ্টম বাজেট। অর্থমন্ত্রীর দীর্ঘ বক্তৃতায় এমন অনেক অর্থনৈতিক পরিভাষা থাকে, যা সাধারণ মানুষের কাছে জটিল মনে হতে পারে। বাজেট আরও স্পষ্টভাবে বুঝতে নিচের গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ জেনে রাখা জরুরি:
বাজেটের মূল স্তম্ভসমূহ
- আর্থিক বছর: ১ এপ্রিল থেকে পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়কাল।
- রাজস্ব প্রাপ্তি: কর, ফি এবং ঋণের সুদ থেকে সরকারের প্রতিদিনের আয়।
- রাজস্ব ব্যয়: সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, পেনশন এবং বিভিন্ন ভর্তুকি বাবদ খরচ।
- মূলধন ব্যয় (Capex): রাস্তা, রেলপথ, ব্রিজ বা নতুন পরিকাঠামো তৈরির জন্য যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা হয়।
- মূলধন প্রাপ্তি: বাজার থেকে নেওয়া ঋণ বা সরকারি সম্পদ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ।
ঘাটতি ও করের অংক
- রাজস্ব ঘাটতি (Fiscal Deficit): সরকারের মোট আয় যখন মোট ব্যয়ের তুলনায় কম হয়, তখন তাকে রাজস্ব ঘাটতি বলে।
- প্রত্যক্ষ কর: যা সরাসরি আয়ের ওপর দিতে হয়, যেমন ইনকাম ট্যাক্স।
- পরোক্ষ কর: কোনো পণ্য বা পরিষেবা কেনার সময় যে কর দিতে হয়, যেমন জিএসটি।
- বিলগ্নিকরণ (Disinvestment): সরকারি কোনো সংস্থার অংশীদারি বা শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা।
গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা
- জিডিপি (GDP): এক বছরে দেশের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট বাজারমূল্য।
- অর্থনৈতিক সমীক্ষা: বাজেটের ঠিক আগে পেশ হওয়া একটি রিপোর্ট, যা গত এক বছরে দেশের অর্থনীতির হালহকিকত তুলে ধরে।
- সেস (Cess): বিশেষ কোনো উদ্দেশ্যে (যেমন শিক্ষা বা স্বাস্থ্য) সাধারণ করের ওপর বাড়তি কর।
- সারচার্জ: উচ্চবিত্ত বা বড় কো ম্পা নিগুলোর আয়ের ওপর আরোপিত বাড়তি কর।
- মুদ্রাস্ফীতি: সময়ের সাথে সাথে পণ্য ও পরিষেবার দাম বৃদ্ধি পাওয়া এবং টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়া।
ছাড় ও সুবিধা
- রিবেট: করের বোঝা কমাতে সরকার করদাতার জন্য যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করে।
- কর কর্তন (Deduction): নির্দিষ্ট খাতে (যেমন বিমা বা সঞ্চয়) বিনিয়োগ করলে করযোগ্য আয়ের পরিমাণ কমিয়ে আনার সুবিধা।
- অর্থ বিল: নতুন কর কাঠামো এবং কর সংক্রান্ত আইনের পরিবর্তনের বিস্তারিত প্রস্তাব।
বাজেটের এই মৌলিক বিষয়গুলো জানা থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন অর্থমন্ত্রীর ঘোষণাগুলো আপনার পকেটে কেমন প্রভাব ফেলবে।