পালক পনিরের ‘গন্ধে’ আপত্তি! বর্ণবিদ্বেষের লড়াইয়ে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ২ কোটি জয় দুই ভারতীয়র

পালক পনিরের ‘গন্ধে’ আপত্তি! বর্ণবিদ্বেষের লড়াইয়ে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ২ কোটি জয় দুই ভারতীয়র

আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ে পালক পনির গরম করা নিয়ে চরম বর্ণবিদ্বেষের শিকার হলেন দুই ভারতীয় পড়ুয়া, আদিত্য প্রকাশ ও ঊর্মি ভট্টাচার্য। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ভারতীয় খাবারের গন্ধকে ‘দুর্গন্ধ’ আখ্যা দিয়ে তাঁদের মধ্যাহ্নভোজন মাঝপথে আটকে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া লাগাতার মানসিক হেনস্তা ও বিদ্রুপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ওই দুই শিক্ষার্থী।

আদালতের হস্তক্ষেপে শেষপর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই ভারতীয় পড়ুয়াকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১.৮ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। নিজের সংস্কৃতির প্রতি অনড় থেকে আদিত্য স্পষ্ট জানান, ভারতীয় খাবার তাঁর গর্ব। তবে এই আইনি জয়ের পর ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে তাঁদের কর্মসংস্থানের পথ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *