নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল নিমাইয়ের দেহ: বাংলাদেশে হিন্দু খুনের আতঙ্কে উত্তাল নাটোর!

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল নিমাইয়ের দেহ: বাংলাদেশে হিন্দু খুনের আতঙ্কে উত্তাল নাটোর!

নাটোর জেলার হালসা ইউনিয়নের নবীন কৃষ্ণপুর গ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। চার দিন নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে নিমাই চন্দ্র দাস (৫০) নামে এক হিন্দু শ্রমজীবীর মরদেহ। গত সোমবার সকালে পুকুরের জলে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। স্বজনদের অভিযোগ, তাকে নির্মমভাবে খুন করে তথ্য লোপাটের উদ্দেশ্যে জলে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। খুনের সন্দেহ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পুলিশ কেবল একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে দায় সেরেছে। ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ ঢাকা পড়ে যাচ্ছে কি না, তা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *